গত ০৯.০৫.২০১৬ তারিখে তারুণ্যে লিখেছিলাম ''দেশে ব্যবসায়িক মন্দা ব্যবসায়িক সংগঠনগুলোর নেই তেমন কোন তৎপরতা''  শিরোনামে। সত্যিই তাই, যে যার মত নীরবতা পালন করলেও সার্বিক চাকরির বাজার  আর অর্থনৈতিক প্রবাহের মাত্রা/অবস্থা আসলেই বে-গতিক। একদিকে বেকারত্বের অভিশাপ, নেই প্রচুর কর্মসংস্থান, পোষাক শিল্পের (পর্যাপ্ত অর্ডার নেই) বে-হাল দশা তার মধ্যে আবার জলবায়ুর মত বিশ্বরাজনিতীর এক অভূতপূর্ব পরিবর্তনে (ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায়) দেশের তৈরি পোষাক শিল্পকে বড় চ্যালেঞ্জের মুখো-মুখি দেখছেন এবং এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বৈশ্বিক রাজনীতির কারণে এখন এ খাত চ্যালেঞ্জের মুখোমুখি। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের কাছাকাছি আসতে ভারত সরকার সে দেশের পোশাক খাতে ৪ হাজার কোটি টাকার অর্থ ইনসেনটিভ দিয়েছে। আমাদেরও এই খাতকে সহযোগিতা দিতে হবে।-বিডিপি.২৮০৬১৬.

এদিকে দেশের বেকার-তরুণরা আশা করছেন ঈদ পরবর্তী সময়ে দেশে ফিরে অাসবে আশাতীত কর্মসংস্থান আর অর্থপ্রবাহ, যাতে এগিয়ে যাবে সমাজ ও দেশ আর বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে একটি প্রজন্ম সঠিক পথের দিশা, এগিয়ে নিয়ে যাবে দেশকে, তৈরি হবে আরও নতুন নতুন কর্মসংস্থান এই প্রত্যাশা..।।  

..::Writer..::