দূর্গম পথের উৎসুক পথিক এক
হে মঙ্গল, আজো তোমার ভেতরে একটু প্রাণের স্পন্দনের
এক অমলীন বার্তা গ্রাহক আমি, যদি সন্ধান পাই
কোন ঝর্ণা ধারার, নদী কিংবা সমুদ্দুর
আমাকে হরিয়ে যেতে দাও তোমার মাঝে
কিছু সন্ধান করি নতুনের, নতুন এক প্রাণের খেলায়
মেতে উঠি আমরা, চলো আঁধারের বুকে ঘর বানাই
চলো মেতে উঠি এক উষ্ঞ আদর-ভালবাসায়
গতি পাল্টাই ভালবাসার, আলোক বর্ষকে দূরে ফেলে
চলো কিছু খুজে ফিরি, আন্দোলিত হই আজ আমরা।।
(রুপক কবিতা)
Dhaka, BD: E-mail
Comments (6)