আমি আমার কথা ভাবিনি
শুধু তোমায় ভেবে ভেবে
নোনা জলে  কেটেছি সাতার
হয়েছি সাত সমু্দ্র আর তেরো নদী পার
তবু কথা রাখোনি আমার।
আমাকে ভাবোনি কোনদিন
কোন ক্ষণে, সখাদেরও বলেছ তুমি
কেন ভালবাসবে আমায়
তুমি আর সখারা জানো কিছু সব
তবুও কথা রাখোনি তোমার।
স্বার্থের নির্মম কষাঘাতে পিষ্ঠ তুমি আজ
নিজেকে করেছো বিলীন
যাকে দিয়েছ সব
সে তোমাকে ভাবেনি, ভেবেছে তাকে
তবুও কথা রাখোনি তোমার।।


***Right Reserved****