শীতের ছড়া লেখি ইহ্সান জাহিদ · Poems · 2014-12-01 · 1310 views হিমেল হাওয়া খবর দিলো আসছে শীতের বুড়ি, শিশির ভেজা ঘাস জানালো ফুটছে শীতের কুঁড়ি। কুয়াশাও লিখলো চিঠি জানালো শীত কাছে, শীতের আগাম খবর দিল পত্র ঝরা গাছে। কলসি বাধাঁ খেজুর গাছে শীতের ছায়া দেখি, কলম হাতে তাইতো এখন শীতের ছড়া লেখি। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)