আপনার কাছে অনুরোধ, কখনোই প্রেমিকের দিকে পানির গ্লাস ছুড়ে আঘাত করবেন না। ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করুন। কিছুই ভাঙবে না।
ফেসবুক বড়ই অদ্ভুত। সেখানে আপনাকে যে কেউ ব্লক করে দিতে পারে। কিন্তু আপনি লগ আউট করে ঠিকই সেই মানুষটির প্রোফাইল দেখতে পারেন!
স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার স্ত্রীর কথাই বলা হচ্ছে এখানে।
মার্কিন পররাষ্ট্রনীতি: পৃথিবীর কোথাও যদি তেল পাওয়া যায়, তাহলে সেখানেই গণতন্ত্র আর শান্তি প্রয়োজন।
ইউরোপের জন্য ইতালি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মানুষের জন্য প্রয়োজন জুতা।
ভালো বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কী?
: দ্রুতগতির ওয়াই–ফাই হটস্পট।
প্রাণ খুলে হাসুন। শব্দ করে অন্যকে বিব্রত করবেন না।
পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটিকে দেখতে চান? আপনার বসকে দেখুন!
মৃত্যু একটি বংশানুক্রমিক রোগ।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র
Comments (16)