রাত শোনো ওগো চাঁদ শোনো
আমি জেগে আছি,
তারা শোনো ওগো জোনাক শোনো
আমি জেগে আছি,
আমি জেগে আছি, আমি জেগে আছি,
কেনাে জেগে আছি আমি, কেনাে জেগে আছি
নয়তো কোনো দুঃখে নয়তো কোনো শোকে
আমি জেগে আছি আমার মনের সুখে।
বলেছে প্রেয়সী আমার আমি তোমায় ভালোবাসি
তাইতো আমি জেগে আছি, তাইতো আমি জেগে আছি।
আকাশ শোনো ওগো বাতাস শোনো
আমি ঘুমিয়ে গেছি
ঝিঝি শোনো ওগো শিশির শোনো
আমি ঘুমিয়ে গেছি,
আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি
কেনো ঘুমিয়ে গুছি আমি কেনো ঘুমিয়ে গেছি
নয়তো কোনো ডরে নয়তো কানো ভয়ে
আমি ঘুমিয়ে গেছি আমার প্রেয়সীকে স্বপ্ন দেখবো বলে।
বলেছে প্রিয়া আমার আমি শুধু স্বপ্নে আসি
তাই ঘুমিয়ে গুছি আমি তাই ঘুমিয়ে গেছি।
ভোর শোনো ওগো পাখি শোনো
আমি উঠে গেছি
শীত শোনো ওগো কুয়াশা শোনো
আমি উঠে গেছি
আমি উঠে গেছি, হ্যা আমি উঠে গেছি
কেনো উঠে গেছি আমি, কেনাে উঠে গেছি
নয়তো পড়ার ভয়ে, নয়তো কাজের তরে
আমি উঠে গেছি আমার প্রেয়সীর সাথে দেখা করবো বলে।
বলেছে প্রেয়সী আমার যেনো আজ দেখা করি তার সনে।
রাত থেকে ভাের হয়ে যাও চুপ
জোনাক থেকে তারা হয়ে যাও চুপ
প্রেয়সী যে চলে এসেছে আমার কাছে।
Comments (14)