
আজ ও আমার সামনে আসলো।
আমরা একই অফিসে জব করি।
কলিগ তাই অফিসের প্রয়োজনে আমাদের কে একসাথে অনেক কাজ করতে হয়। তেমনি আজ অফিসের একটি প্রজেক্ট প্রেজেন্টেশনের প্রয়ােজনে এক সাথে ফটোসুট করতে হলো। একপর্যায়ে আমরা সেলফি তোলার কথা চিন্তা করলাম। আর তাই দুজনকে ক্লোজ থেকে আরো ক্লোজ হতে হলো। এক পর্য়ায়ে কিছু ভুল আর কিছু ইচ্ছায় কিছু ভালোবাসায় একজনের ঠোটের সাথে অন্যজনের ঠোটের আলতো স্পর্শ একটু হালকা থেকে একটু গাঢ়।
আর তারপর......না লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আর বলতে পারবো না।
সেই সুন্দর অনুভুতিটা শেষ হতে না হতেই আমার রুমমেট নক করলো। কি ব্যাপার ভাইয়া আজ অফিস যাবেন না। টাইম তো অনেক হয়েছ। তারপরই বুঝতে পারলাম এ যে শুধুই আমার স্বপ্ন।
সরলতার প্রতিমা।
সুন্দরের রানী,
ভালোবাসার গোলাপ, মিষ্টি ময়না, তোতা পাখি, টিয়া পাখি যাই বলি না কেনো কেমন যেনো কম হয়ে যায় কোনো সংজ্ঞাই যেনো তার সাথে ঠিক যায় না।
আমি ওকে প্রচন্ড লাভ করি। অনেক বার অনেক ভাবে বুঝিয়েছি। কখনো মুখ ফুটে বলতে পারি নাই। অনেকের মাধ্যমে বলেছি। সে বুঝে জানে তবুও না জানা না বোঝার ভাব সেও যেনো এক অন্যরকম ভালো লাগা।
ও চায় আমি নিজে বলি কিন্তু জানি না সেই দিন কবে আসবে যেই দিন আমি ওর চাওয়া মতো ও কে গিয়ে বলবো হ্য সুইটি লাভ ইউ সো মাচ।
আর এক দিন ওর সম্পর্কে ডিটেইলস বলবো.............
Comments (29)