তোমার যোগে যুগান্তরী হবো
তোমার বিয়োগে ঘটবে বিয়োগান্ত ঘটনা
তোমার গুনে গুনান্বিত হবো
ভাগে নি:শ্বেষে বিভাজ্য ভাগফল ও থাকবে না।।
তোমার ভাবে ভাবসম্প্রসারিত হবো
তোমার রচনায় হবো রচিত
তোমার উপস্থাপনায় উপস্থাপিত হবো
তোমার ঘোষনায় হবো সমাপ্ত।।
তোমার ইশারার ইঙ্গিত হবো
হবো তোমার দৃষ্টির সীমানা
তোমার পথের হবো
হবো তোমার কল্পের কল্পনা।।
তোমার ভাবনায় ভাবুক হবো
হবো তোমার গল্পের লেখক
তোমার কবিতার কবি হবো
হবো তোমার গানের গায়ক।।
Comments (6)