আমি বদ্ধ ঘরে, বদ্ধ আমার চেতনা
নেই কোনো আলোর দেখা
মুক্তি চায় মোর আত্মা।
প্রত্যেহ কাটে অলসতায়,
অলস আমার মস্তিষ্ক,
না, আমি অভুক্ত নই।
সারাবেলা খেয়ে হজম করি।
তবে বলি কি শোনো,
আমার আত্মা খুবই ক্ষুদার্ত!
আমার মনের খোরাক দাও
আমায় দাও সৃজনশীলতা।
পাখিরা আমায় ডাকে,
যেতে দাও তাদের সাথে।
ঐ দেখো আমের মুকুল,
তার গন্ধ নিতে দাও।
বটগাছটা একলা একা,
বড়মাঠে নেই জনবল।
এত শূন্যতা, এত হাহাকার
কখনো দেখিনি,
জানিনা কি চাও তুমি!
আমায় ফিরিয়ে দাও,
চাদের আলো, জ্যোতস্না রাত
যেই রাতে আমার প্রেয়সী-
আমার হাতটি ধরে বলবে,
"ভালোবাসি, ভালোবাসি"
আমার ভালোবাসা ফিরিয়ে দাও।
Comments (0)
No comments yet. Be the first to comment.