একটি নিশ্চুপ শহর,
তারপর এক পশলা বৃষ্টির শব্দে মুখর।
বাতাসে তার মৃত্তিকার স্নানের গন্ধ,
এখনো কি রবে তোমার মোনের দুয়ার টা বন্ধ?
বাইরে এসো, প্রান খুলে শ্বাস নাও,
মুছে ফেলো মনের যত গ্লানি, যত অভিমান।
বৃষ্টির স্পর্শে নিজেকে শুদ্ধ করে নাও,
হারিয়ে যাও প্রকৃতির বুকে, করবোনা বারন।
জানি বৃষ্টি তোমার অনেক প্রিয়, বৃষ্টি ভালবসো,
এজন্যই তো বারে বারে বৃষ্টি চেয়ে ভাষো৷
তবে আজ দুরে কেন? বৃষ্টি ছুতে যাও,
আমায় মনে পড়বে বুঝি, এই ভয় বুঝি পাও?
ভয় পেওনা, আমি এখন আর বৃষ্টি মাখিনা,
বৃষ্টির দিনে মেঘের আলোয় তোমার ছবিও আকিনা৷
আজ ইচ্ছে মত ভিজতে পারো, করবোনা বারন,
এখন আর তোমায় ভালো লাগেনা, জানিনা কি কারন!
Comments (3)