বাবাকে মনে পড়ে আমার ভীষণ মনে পড়ে
বুকের ভিতর চাপা ব্যাথা ব্যাকুল হয়ে ফিরে,
বাবা আমার গেছেন চলে মহান রবের ডাকে
পাঁচটি বছর হারিয়ে গেছে জীবনের কোন ফাঁকে।
বাবা আমার চলেই গেছেন পাইনা তাকে খুঁজে
পড়লে মনে তাহার কথা মুখটি বুকে গুঁজে,
আষাঢ় মাসের শাওন ধারা দুই চোখেতে ঢলে
বুক খানি মোর যায় ভেসে যায় নোনা পানির জলে।
শৈশবের সেই সোনালী দিন বড্ড মনে পড়ে
দূর থেকে দূর যেতাম হেঁটে হাতটি বাবার ধরে,
পাঠশালা থেকে ফেরার পথে রেস্তোরাতে গিয়ে
বাপ বেটিতে ভোজন হতো নানা খাবার দিয়ে।
ঈদের দিনে সেজে গুঁজে নতুন কাপড় পরে
বাবা মোদের নিয়ে যেতেন আত্মীয়দের ঘরে,
তাকে পেয়ে খুশী মনে সবাই হতো জড়ো
পকেট তাহার ভারী না হলেও মনটি ছিলো বড়।
সৎ আর সাহসী হওয়া বাবার থেকেই পাওয়া
অন্যের সুখে সুখী হওয়া তাকে দেখেই শিখা,
তাইতো আজো আমার কাছে বাবা ই শ্রেস্ঠ বাবা
রবের কাছে তাহার জন্য জান্নাতুল ফেরদৌস চাওয়া।
Comments (10)