থেকে থেকে নামে বিষাদের ছায়া, জাগে ঝিরিঝিরি ভয়!

ঘরের কিনারে দাঁড়িয়ে মৃত্যু, যদি হেরে যেতে হয়!

কাজের খাতা শুন্য যে বড়, পৃথিবীকে কি দিলাম!

কাল যদি যাই ওপারে দেখাবো, কতটুকু তার নিলাম!

পৃথিবীর আজ কঠিন অসুখ, কে বলে এমন কথা!

ক্রুর হাসি হেসে সে দেখছে আজ, মানুষের ব্যর্থতা!

পৃথিবীর কভু অসুখ হয়না, সহস্র সাল ঘুরে!

মানুষ এসেছে কেঁদেছে পৃথিবী, চাঁদটা কেঁদেছে দূরে!

ভুলে গেছে যারা অদেখা ইশারা, ভুলে গেছে ভূত দিন!

ভুলের মাশুল লাশ গুণে দেবে, লাশেই শুধবে ঋণ!