আমাদের শুধুই প্রেম হয়েছিল ,
ভালোবাসাটা আর হয়ে উঠেনি।
আমি চেয়েছিলাম আমাদের জীবনের প্রতিটি সকাল-বিকাল এক সাথে শুরু,একসাথে শেষ হোক।
আমি ভেবেছিলাম সব কিছু ভুলে হয়তো তুমি আমার দুয়ারে কড়া নাড়বে,
একসাথে জীবনের সতেজ মুহূর্ত কাটানোর জন্য।
কিন্তু হৃদয়ের কড়া নাড়ার শব্দ আমার জীবনে শুধু প্রেম নিয়ে এসেছিলো।
যেখানে মায়ার জন্ম হয়নি ,
আমাদের শুধু প্রেম হয়েছিলো ,ভালোবাসাটা আর হয়ে উঠেনি।
আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কের
একটা দীর্ঘমেয়াদি নাম দিতে,
আমি বুঝতেই পারি নাই যে ,
একমালিকানা অনুভূতি গুলিতে অংশীদার হয় না।
যেখানে চাওয়াটাই শুধু একার সেখানে সম্পর্কের নাম ঠিক করা
শুধুই মিছেমিছি আবদার।
আমার প্রতি তোমার কখনো মায়া জন্মায়নি ,
তুমি শুধু আমার প্রেমে পড়েছিলে।
সত্যিকারের ভালোবাসা আমাদের মাঝে ছিলো না ,
যা ছিল সেটা শুধু প্রেম।
আমি চেয়েছিলাম খোলা আকাশের নিচে এক টুকরো প্রণয়, যেখানে অনুভূতি গুলি প্রকাশ করা যাবে।
কিন্তু আমি দেখলাম তোমার দূরে সরে যাওয়া ,এড়িয়ে যাওয়ার তাড়া।
যেই সম্পর্কের নাম ছিলো শুধুই প্রেম ,
শুধু প্রেম নয় মায়াহীন প্রেম।
কি একটা হাহাকার ,কি একটা না পাওয়া
অথচ শেষমেশ জীবন তো কেটেই যাবে।
সে ছিলো মনের অনেক গভীরে ,তবে ভাগ্যে ছিলো না হয়তো।
মায়া ছিলো ,
স্বপ্ন ছিলো ,
অনুভূতিতে ভালো লাগা ছিলো ,
ভালোবাসা ছিলো।
শুধু তুমি আমি আর আমরা হতে পারলাম না।

Comments (0)
No comments yet. Be the first to comment.