শোষনের নাগপাশে
আভিযাত্যের কালো ধোয়ায়
কল্পনীয় নয় স্বাধীনতা।

হিংসা আর স্বার্থপরতায়
শাসকের বন্দুর আচরণে
বিধস্থ হয় স্বাধীনতা।

মুক্ত চলার সত্য বাণী
জনতার আকাঙ্খিত ভাষন ই
হলো বর্ণ স্বাধীনতা।

বঞ্চিতদের অধীকার দিয়ে
সাম্য মৈত্রিতে সমাগম এনে
রক্ষা করো স্বাধীনতা।