সংঘাত-সংঘর্ষ
দেশবাসী আজ অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সব অপশক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে প্রস্তুত। দেশবাসীর প্রত্যাশা, দেশের ৯০ শতাংশ মানুষের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে একতরফা নির্বাচনের পথ থেকে সরে এসে বিরোধী দলের সাথে সমঝোতা করে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে মনোযোগ দেবে। সেই সাথে দেশকে সংঘাত-সংঘর্ষ থেকে বাঁচাবে এবং দেশকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করার পথ পরিহার করবে। সর্বোপরি যাবতীয় একগুঁয়েমী পরিহার করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবিষ্যতে সৎ পদক্ষেপে এগিয়ে আসবে বলে আশা করি।
Comments (0)
No comments yet. Be the first to comment.