২৩ এপ্রিল ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে র্যাব নব্য জেএমবি নেতা ইকবাল হোসেন ওরফে মনির হোসেন ওরফে শায়খ ইকবালকে আটক করে। ২৬ এপ্রিল ঢাকার উত্তরা থেকে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের আইটি বিশেষজ্ঞ বুয়েটের ছাত্র মুশফিকুর রহমান মার্টিন জেনিকে আটক করে র্যাব। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য ময়নুল হককে আটক করে র্যাব। ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ত্রিমোহনী এলাকায় পুলিশের অপারেশন “ঈগল হান্টার”-এ জেএমবি সদস্য আবুসহ চার জন নিহত হয়। ঢাকার সাভারে রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ডে একটি বাড়ী থেকে নব্য জেএমবির সদস্য তামিম দ্বারী, কামরুল হাসান ও মোস্তফা মজুমদারকে আটক করে র্যাব।
পূর্ববাংলা সর্বহারা পার্টি ২৫ এপ্রিল রাজবাড়ীর পাংশায় নাদুরিয়া ঘাট এলাকা থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ পূর্ববাংলা সর্বহারা পাটির সদস্য রান্নু ও দুলালকে আটক করে পুলিশ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট : ২৭ এপ্রিল ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অফিস দখল নিয়ে দু’গ্রুপের দু’দিন ধরে সংঘর্ষে আটজন আহত হয়।
Comments (1)