অরক্ষিত দেশীয় সংস্কৃতি
মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি বর্তমানে অবহেলিতই বলবো। আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বলিষ্ঠ ও মানসম্মত অনুষ্ঠান যেন এখন আর খুঁজে পাওয়া ভার। বাংলার আদর্শ গৃহিণীরা অবসরে দিনভর তাই প্রতিবেশী চ্যানেলে ডুবে থাকেন। এক্ষেত্রে আমাদের সংস্কৃতির মারাত্মক ক্ষতির সম্মুখীন। বাংলা ও বাঙালিদের নিজস্ব সংস্কৃতির দৈন্যদশা প্রমাণ করে। আমরা নিজেদের সংস্কৃতিকে আর হারাতে চাই না। আমাদের সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলুক তা চাই না, যেমনই আছি, যেমনই থাকি, নিজস্ব সংস্কৃতি নিয়েই বড় হতে চাই। তাতেই হবে আমাদের মুক্তি, তাতেই আসবে আমাদের শান্তি।
Comments (4)