কেমন ছিল ঐ মৃত কবিতাসব
হয়তো অস্তিত্বে বিলীন,
ধূসর স্মৃতিগুলো আজ বিষণ্ণ
আমিও আজ বর্ণহীন।

ডেকচেয়ারে থাকা অনুভূতির যানজট
পোস্ট বক্সে তোমার কলরব,
অন্তর্দেশ জোড়ে অশৃঙ্খল আবেদন
অপৃষ্টের অবয়ব।

পিছু চলার নিরব অভিলাষ
একটু তোমার সাক্ষাৎ,
ক্ষুধা মন্দ তৃণের ক্রন্দন
বাড়াও তোমার হাত।

অঙ্গীকারবদ্ধ মোর মনের সদন
থাকবে ইচ্ছাতে,
গান পাখির মত যদি না হয়
চাইনি হারাতে।।