এক লোক শুক্রবারের জুম্মার নামাজের সময় কিছু বাতাসা (চিনির তৈরী একজাতীয় মিষ্টি খাবার) নিয়ে হাজির হয়ে সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বললো-
ভাই সকল আমার একটি ঘোরা হারিয়েছে তাই আমি আপনাদের সকলকে বাতাসা খাইয়ে মিষ্টি মুখ করাবো,
মুসুল্লিসকল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে ঘোড়া হারিয়েছে এতো তোমার দুঃখের বিষয় তাহলে বাতাসা খাওয়ানোর হেতু কি?
লোকটি বললো- শুনুন সবে, ঘোড়াটিতো আমিই দৌড়াতাম, হারিয়ে যাওয়ার সময় যদি আমি ঘোড়ার উপর বসা থাকতাম তাহলেতো আমিসহ হারিয়ে যেতাম, আমি যেহেতু হারাইনি সেই খুশিতে আপনাদেরকে বাতাসা খাওয়াচ্ছি।
Comments (16)