কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
রূপের নাই বাহার, চোখে বিদ্রোহের পাহাড়!
চেয়ে দ্যাখো কান্ড!
'চোখে নাই কাজল,
ঠোঁট নয় রাঙা,
পায়ে পরেনি নূপুর'
আড়চোখে ব্যাঙ্গ ক'রে মহামানব কয়: 'ক্ষেত আছে,
ফসল নাই, কৃষক পাবা কই?'
কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
ব্লাউজ খুলে কয়, রাতে ঈশ্বর আসবে ঘরে!
Comments (4)