ভোর রঙ বদলায় চোখে বিশুদ্ধ মদ ঢালি
—পাল্টে যায় প্রেমিকা, পরিচিত চরিত্র।
অনেক হেঁটে ক্লান্ত নই, চায়ে চুমকে
জি.ই.সি মোড়ে সাক্ষী নাই চুম্বনের
সি.ডি.এ এভি রোড জানে তুমি ছেড়েছো
আমাকে —আমি খুন করেছি তোমাকে!
ভোর এত দৈর্ঘায়িত নয়, শিশিরের জল
মনে রাখে না চন্দ্রনাথ শৈলের চুম্বন শব্দ—
মদ ঢেলে পরিষ্কার করি সমাধি
দেখো দু'জনই মৃত, কেউই পরিচিত নই
গুলিয়াখালী, পতেঙ্গা সৈকতে, সাম্পানে
পদচিহ্নের ছাপ সাক্ষী এপিটাফে, মস্তিষ্কে।
Comments (3)