সঙ্গী হিরণ্য হারুন · Poems · 2015-09-05 · 966 views শব্দ ও নৈঃশব্দ এক হয়ে আসে আকাশ ও পৃথিবী দূরে সরে যায় তবু আমি তাকে ভালোবাসি- শাশ্বত কামনায় মহাকালের স্রোতে বিলীন সময় বিষণ্ণতা বাড়তে থাকে আনমনে একদিন তাকে খুঁজে পাই ফুলে মাখা মৃত্তিকার গন্ধে....... Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)