অভিনব আমাদের একমাত্র সন্তান.
স্নেহ ভরা বুকে রেখে গল্প বলতাম।
সন্ধ্যার তারার দিকে রোজ চোখ মেলে থাকতো,
বই শ্লেটের কথা বললে
এমন মনমরার মতো গুন গুন করে
কি যে বলতো জানতে পারতাম না।

ঠাকুমা দাদুর কাছে কালপুরুষের সাথে
বন্ধু করেছে।
তাই সে কাছে পেতে চাই কালপুরুষকে,
তার জন্মদিনে।
কালপুরুষকে নিমন্ত্রণ করবে,
তাকে জন্মদিনের কেক কেটে দেবে,
এই তার ইচ্ছে।

হে কালপুরুষ!
তোমাকে পাবার জন্যে,
তোমার তরবারি,কোমরের বেল্ট
নেবার জন্য কত রাত্রি অনিদ্রাতে
গুমরে উঠেছে অভিনব।
তোমার জন্য,
একটা নতুন সন্ধ্যার আকাশ জন্ম দেবার
জন্য ঘুরে ঘুরে হামাগুড়ি দিতে দেখেছি।

উদাস চোখে বসে থাকে
তোমাকে পাবার জন্য,হে কালপুরুষ!