কারিগর নিজ কল্পনাতে খোদিত করে
মনের মাধুরীতে।
সুন্দরতর হাতের পরশে জাগাতে থাকে
সতেজ মহিমাতে।
রসনা মেলা লাজুক রোদ্দুরে ললনাদের দেহতট,
কল্পনার ক্যানভাসে।
তুলি হাতে দেখি কারুকার্য,
নিটোল মাদকতার সুবাসে।
বক্ষ বন্ধন উন্মোচণ করি,
শুষে নেব সব ভাস্কর্য শিল্পী মনে।
নগ্ন কলেবরে দেব পিকাসোর স্পন্দন,
থাকবো জেগে যখন শিল্পী চোখের সন্ধানে।
হে নারী তোমার দেহের মাধুরীতে...
নিতম্বে,উরু জঙ্ঘের সন্ধিস্থলে,
চোখের রেখা রেখে যাবো অনন্ত কালের
রচিত রুপের গহন সলিলে।
পবিত্র চাহনিতে সব কলঙ্ক,
সব লালসার অবসানে।
প্রতিরোধ হোক সব নির্যাতিতার কালিমা।
মুক্ত হোক, থাকবো যখন শিল্পী মনে।
Comments (13)