দেখেছি তোমাদের শাখে শাখে ,
সারি সারি ভেসে যেতে নীলাম্বরে।
শুনেছি তোমাদের গান।
শুধু কলকাকলিতে,
শুধু কিচিরমিচিরে।
বুঝতে চাইনি কোনো দিন।
জানি তোমরা কপোত কিম্বা ওই দুরের বলাকা।
তোমাদের পেকটিনের কাজল পরে,
অধরা হবার বাসনাতে
থাকবো উজাগর।
ঢিবি ভাঙা উই এর সাথে মিতালি করে
চলে যাবো তোমাদের দেশে।
কুহুতানে ভরবে প্রান।
রবির কিরণে রাঙা প্রভাত এনে দেবে
দু দন্ড শান্তি।
রামধনু রঙ মেখে,
বর্ষার শুভাগমনের পথে
রেখে যাবো পদচিহ্ন।
পেখম মেলে ছন্দের তালে তাল রেখে
গাইবো 'ওরে বিহঙ্গ!তোমাদের কলতানে
জেগে থাকি অনিমেষ'।
Comments (11)