আমি তোরে গোপণ করি আপন করি রাতে
তোরে যে'বা প্রকাশ করি কি দাগ এই মনেতে
১শ ১টা ফুলের কি রূপ আমিতো দেখিনি
আপনের আপন ভেবেছি আর বেশী পারিনি
জলেতে কেঁদেছি গো ভরা বরষাতে
গানের পাখি কই পেলো সুর
এতো বিষাদ এতো বিধুর
আমার না হয় আমি রইলাম মনের বাসনাতে
জানে দয়াল জানে আল্লাহ জানে মহাজন
যেই নামে ডাকিলে বোঝ আমার আয়োজন
আমি তার কূল বুঝি না আকুল হইলাম ধাতে
২৮/০৩/২০২০
০২ঃ৪৫ রাত
Comments (4)