হিতির হেলাস্টিকের মন
আঁরে দেইকলে মূচ্ছা যায়, ক'ন হিতির আফন?

মাডি দি বানাইছে আল্লায় হাঁত্তরের নয়ন
মন তো তোয়ায় না হিতি তোয়ায় খালি ধন

কলকলাই নদী ছুডে সাগরে মিলন
মেঘে মঘে মিলন অইলে হয় গো বরিষণ

সোনা দানা জহরতে ন হাইলাম তার মন
ট্যাঁয়া হইসা যেতের আছে খুঁজে হেইচ্ছা জন

২৬/০৩/২০২০
০২ঃ০৫ অপরাহ্ন