আধো আলোয় আমি কারো মুখ দেখতে পাইনি
যুগল চোখে বিহঙ্গ নাচ দেখেছিলাম
সলাজে হৃদকম্পন অনুভূত হতে দেখে
নিজের চোখ ফিরিয়ে নিয়েছি ভিন্ন স্বচ্ছ জলে
একহাত বুকে চেপে অন্যহাত বাড়িয়ে দিলাম অদৃশ্যে
জলের শব্দ শুনিনি হৃদকম্পন দেখিনি
দেখেছিলাম দীর্ঘ ভাবাবেগে দুচোখে অবিরত ঝরে পড়া
তার ছায়া সঙ্গী করে কারো হেঁটে যাওয়ার পদধ্বনি শুনতে কি ব্যকুল প্রাণ
১৫/০৪/১৪
০৯:৩৩অপরাহ্ন
Comments (0)
No comments yet. Be the first to comment.