আযানের ধ্বনি
আমি মগ্ন হয়ে শুনি
মুগ্ধতা দাও আমার কলবে
ফুল-পাখি-ঝর্ণা করে বন্দেগি
তোমারই অপার অনুভবে
ও আল্লাহ
আযানের ধ্বনি আমি শুনি

সৃষ্টির সকল মাখলুকাত শামিল তোমারই ইবাদতে
রিজিকের এই মহিমা বরকত সহি নিয়তে
আকাশের তারা বৃষ্টির ধারা সাগর-পাহাড় শান্তি দানে এই জগতে
কতনা গুনে তুমি গুনি
ও আল্লাহ
আযানের ধ্বনি আমি শুনি

বানাইয়া মানববংশ তার তরে সৃজিলেন ধরনী
ঈমান-আকিদা আমলে মুসলিম পরপার ঋদ্ধ এখনি
এমনও জিনের টানে তোমারই করুণা নামে দয়াময় তোমাতে ঋনি
ও আল্লাহ
আযানের ধ্বনি আমি শুনি


১১/০৪/১৪
০১:৫৯অপরাহ্ন