ভুলে যদি কবি হয়ে যাই
নীল ছোঁব আকাশের গায়
করবো ওড়াউড়ি শুভ্র মেঘের ডানায়
তোমাকে কাছে পেলে মাতোয়ারা হয়ে রুপালি রোদের গান গাই
ভুলে যদি ভ্রমর হয়ে যাই
পরাগের গায়ে দেব প্রথম চুম্বন আমার
বুকে জড়িয়ে ধরে মন ভোলাব তার
যে আমায় ভালোবাসে তারেই শুধু চাই
বিলাসী বসন নয়
চাই আহ্লাদী মন
আমার জীবনে তুমি মন তনুমন
তোমাকে পেলে পাই শ্রেষ্ঠ বিকেল
বিকেলের গল্পে জীবন সাজাই
০৭/০৪/১৪
১১:২৪অপরাহ্ন
Comments (0)
No comments yet. Be the first to comment.