কোকিলটার নাম মধুমালা
আমার নগরে ব্যস্ত প্রহরে
তোমার নাম ধরে ডাকা প্রিয় কোকিলটার আজ দূর্ভাগ্যজনক অপমৃত্যু হয়েছে
নাদান কাউয়ার দল তার গায়ে ঠোকর মারে
ছিঁড়ে ফুঁড়ে খায়
গোত্রের শোকাবহ সময়ে দেশব্যাপী হিংস্রতার অগ্ন্যুৎপাতে বিভীষিকা জ্বলে ওঠে শহর তল্লাটে
কোন এক রসিক প্রেমিক খেস্তি খেউর করে তার একটি নাম সেঁটে দিল পাড়ার সুউচ্চ দালানে
সেই থেকে অত্র অঞ্চলের নাম হয়ে যায় তার নামে
মুখে মুখে রটে যায় রুপকথার গল্পের মতো
এতো ব্যস্ততার মাঝেও তোমার নাম কিংবা তোমাকে ভোলা হয় না আমার
কোকিলটার নাম মধুমালা
০২/০৪/১৪
১১:৩২pm
Comments (0)
No comments yet. Be the first to comment.