দুঃখবোধের জীবনটাকে উড়িয়ে দিলাম নীলে
আকাশ নীলের রঙিন ভুবন একটু ধরো মেলে
জীবনবোধের শুভ্র কপোত ভাসিয়ে দিলাম মেঘে
সবটুকু সুখ নিংড়ে দিলাম কঠিনতর ত্যাগে
উৎস পেলে কালের কলে দেব সাগর পাড়ি
মানবিক এক জীবন ভাসায় স্বপ্ন বোধের তরী
সে তরীখান আমার কাছে নতুন জীবন চায়
জীবন থেকে ভাবনা হারায় বিষন্ন কুলায়
১৩/০৩/১৪
১১:৪৪pm
Comments (0)
No comments yet. Be the first to comment.