গোধূলির রাত্রি বিলাস শহরে বৃষ্টি নামায়
পরশে পরতে রাত ভরে ওঠে কানায় কানায়
মুগ্ধতার রোদে শুকায় ভেজা কুয়াশা
তারপরও মেঘ জমে নামে বরষা
শালিকের পায়ে পায়ে দোয়েলের হেঁটে যাওয়া
ওই দূরে কোকিলের কুহু সুরে গান গাওয়া
প্রকৃতির রঙে রূপে খুব যেন বিষাদ নামে
মেতে উঠি বারবার সজীব মন-প্রাণে
ফের এলে গোধূলি ক্লান্তি নামে পরিণত গাঁয়
গভীর জীবনবোধ অসীম সতেজ করে অসুর সন্ধ্যায়
ভিন্ন জলে ভেসে চলে নির্ঘুম বিলাসী এক স্বপ্ন তরী
কাকডাকা ভোরে নিঝুম রাত্রির ঘানি টানে চাঁদ প্রহরী
২৭/০২/১৪
১২:৪৪am
Comments (0)
No comments yet. Be the first to comment.