অভিমানে রাত্রিকালীন গন্তব্যের নিশানা খুঁজে
লিখে রাখি নিরেট যৌনাচার
মলিন অবয়ব
নিয়ন্ত্রণহীন সজল কারুকার্যখচিত চাঁদের প্রতিবিম্ব
পুরুষানুক্রমিক অযাচিত অন্তর্জালে আবদ্ধ বাতিঘর
কেউ চষে প্রাণবন্ত সামিয়ানা
কেউ পরিভ্রমণ করে ইন্দ্রজালিক ঘোর লাগা পরিশুদ্ধ জায়নামাজ
একাকী জলের বাষ্পীয় মুগ্ধতা ভাসিয়ে নিয়ে যায় নিষিদ্ধ নগরে
শ্রাবণ সন্ন্যাসী লয় সার্থক ওম
প্রকাশ অযোগ্য কোন শব্দ সিদ্ধ হলে
আমি দুর্বোধ্য হয়ে উঠি অনিশ্চিত যাত্রায়
০৩/০২/১৪
১২:৪৫am
Comments (0)
No comments yet. Be the first to comment.