সোনালী কবর
সোনালী কবর সোনালী শরীর ধারণ করেছে মৃত্যুর বদৌলতে
অস্থিতে জুড়ে রেখেছিল বিষাক্ত পাঁজর
একটি সোনালী বুলেট স্বর্ণরঙা গোধূলীটাকে ম্লান করে তুলে ধরেছিল ঘুমন্ত রাত্রির সম্মুখে
একটি অস্ত্র বাড়িয়ে তুলেছিল মৃত্যুক্ষুধা
একটি কবর ক্রমশঃ ডাইনোসরের আদলে মুখটাকে দরাজ করে এগিয়ে আসে
প্রকৃতির সরূপ চেনে তীর ভাঙ্গা ঢেউ
বাঁশের কেল্লা বোঝে নগরীর ক্রোধ
অসহায় পিদিম খোঁজে জলজ সঙ্গীত
মৃত্যুকে জাগিয়ে তোলে কৃত্তিময় অতীত
দেনার দায়ে জীবন ওঠে নিলামে
কবর কিনেছে শরীর নামমাত্র দামে
২১/১২/১৩
০৪:৩৯pm
Comments (0)
No comments yet. Be the first to comment.