ও শহর, আজব শহর


একটি রাত তারার খেয়ালে
জেগে থাকে অবাক প্রহর
একটি চাঁদ ক্লান্ত হলে ঘুমের
কোলে ঢলে আজব শহর
শহরে নগর জমে
মাতে বাইজীর ঘর
ও শহর, আজব শহর

শহরের কোল ঘেঁষে জেগে ওঠে গঙ্গার চর
ক্লান্ত পথিক সাজে অচেনা লখিন্দর
বেহুলার খোঁজে চলে শিয়ালের শৌর
শিয়াল বুঝেছে রাত, দ্বি-প্রহর!
নগর গিয়েছে ছুটি
মাতে তাই বাইজীর ঘর
ও শহর, আজব শহর

ফেলনা ঘড়ির দামে ওঠে নিলামে
পায়না বাজার দর
কিসের মোহে ওঠে মেতে লালসায়
রাত হয় ভোর
রাখেনা কেউ খবর!
ও শহর, আজব শহর


২৫/১১/১৩
০২:১৪am