জলজ ঠোঁট গাজী তারেক আজিজ · Poems · 2013-10-12 · 983 views রেখেছি যতনে কবিতার অপূর্ব কিছু সঙ্গম বোধ, ওপাশে সরিয়ে রাখো কাঙ্গালের অনুরোধ। যে পারেনা নাড়াতে তুমুল, তাকে নাড়াতে আমি কৃত্রিম পাথরে ফোটাই ফুল। সারিয়ে তোল, নিজেও সেরে ওঠো, প্রতিষেধক করে তোল এই জলজ ঠোঁট। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)