তোমার কাছে ভোর চেয়েছি,
বাড়তি দিয়েছো কোকিলের সুমিষ্ট মূর্ছনা।
ফাগুন ছিলো বলেই হয়তো!

তোমার কাছে নিরবতা চেয়েছি,
বাড়তি দিয়েছো প্রকৃতির জলরঙ মৌনতা।
শীত ছিলো বলেই হয়তো!

তোমার কাছে মাতাল হাওয়া চেয়েছি,
বাড়তি দিয়েছো শীতল মুগ্ধতা।
নিপবনে ময়ূর নেচেছিলো বলেই হয়তো!

তোমার কাছে গানের পাখি চেয়েছি,
বাড়তি দিয়েছো সংহত উচ্ছ্বাস।
দিগন্ত রেঙেছিলো বলেই হয়তো!