------------------------------------
কথা ও সুর - নিজে

বাংলা মাগো বল তোমার
এমন কিবা রূপ যে আছে,
বার বার ফিরে আসি
মাগো তোমার কোলের কাছে।

পাখি যেমন নীড়ে ফিরে
গোধূলি পরে সন্ধ্যা হলে,
বন বাঁদাড়ের আধো ছায়ায়
যেমন করে জোনাক জ্বলে;
তেমন করে জ্বলছ মাগো
আত্মার ভেতর আমার বুকে;
তোমার মধুর আদর ছাড়া
বল এ প্রাণ কেমনে বাঁচে।

কৃষ্ণচূঁড়া পলাশ যখন
ফুটে মাগো তোমার বুকে,
কী অনুরাগ জন্ম যে নেয়
মাগো আমার দুটি চোখে;
পারিনা যে বলতে কাউরে
জ্বলে মরি কী অসুখে;
তোমার মুখের কথার মতো
পাইনি মাগো কারো কাছে।