জোনাকি ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-12-07 · 923 views থোকা থোকা তরুতলে রাতভর থাকে কি, মিটিমিটি আলো জ্বলে নাম তার জোনাকি। নিজনিজ আলো জ্বেলে পথ চলে আধারে, ছোট ছোট ছেলেমেয়ে ছোটে বন বাদাড়ে। থেকে থেকে জ্বলে নেভে মেঘে ঢাকা চাঁদ, দেখে দেখে চলে আসে হূদয়ে আহ্লাদ। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)