মনকাড়া দেশ ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-11-25 · 915 views সবুজ শ্যামল ছোট্টদেশে সব কেড়ে নেয় মন, ধান সোনালি পাখ-পাখালি পাহাড় নদী বন। ভোরের রবি পূব আকাশে ঝলমলিয়ে ওঠে, গোলাপ টগর শাপলা বেলি ফুল যে কত ফোটে। কবি নজরুল রবীঠাকুর যার গেয়েছেন গান, চিত্রিত হয় আজো তারই গল্প উপাখ্যান।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.