বিজয় স্মৃতি ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-09-25 · 804 views সবুজ ঘাসে রক্তকণা, বিজয় ভোরের রবি; তার কিরণে বিশ্ব চিনে, স্বাধীন দেশের ছবি। মায়ের সবুজ শাড়ির মাঝে, বিজয় রবি এঁকে; মুক্তহাওয়ায় উড়ছে এখন, জাতির স্বপন মেখে। বীর বাঙালির গৌরব স্মৃতি, রাখতে সে ভাস্বর; স্বর্ণাক্ষরে তাই লিখেছে, ষোলই ডিসেম্বর। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)