আমার কুটির ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-09-23 · 688 views আমার বাড়ির উঠোন জুড়ে, সোনালী রোদ এসে; কষ্ট ব্যথা দেয় ভুলিয়ে, মুচকি হেসে হেসে । চাঁদনি রাতে সেই উঠোনে, বিছাই শীতলপাটি; জোসনাভরা দূর আকাশে, দেখি দুধের বাটি। উঠোন পাশে আমার কুটির, গর্বে শির উঠায়ে চলনবিলের তুলসীগঙ্গা, নদী তীরের গাঁয়ে । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (1)