চলার পথে বন্ধু হতে
চাইবে কতজন,
তাই বলে কি নিবে ডাকি
সকলকে আপন।
স্বার্থত্যাগি কৃতঞ্জ আর
দুখেও হাতে হাত,
আধার জীবন করে দেবে
জোসনা ভরা রাত।
মিথ্যাবাদী ভীরু কৃপণ
বন্ধু করা ভুল,
জীবনতরী ডুববে তলে
দিতে সে মাশুল।
বন্ধু ছাড়া সামনে বাড়া
বিপদ যে নিশ্চয়,
ভালো কোন বন্ধু নিয়ে
বিশ্ব কর জয়।
Comments (4)