আয় বিষ্টি ঝেঁপে
তুই কি আছিস খেপে
কিসের এত রাগ,
মুখ নিয়ে মেঘ লেপে
থাকিস না আর জাগ।
তুইতো মেঘের মেয়ে
নাচিস খুশি পেয়ে
কোন সে খুশি বল,
তোর খুশিকে ধরতে
বানাই নতুন কল।
লাগবে কি বল নুপুর
কিংবা অলস দুপুর
নাচবি সুখে তুই,
ছন্দে ঝুমুর ঝুমুর
সিক্ত হবে ভুঁই।
বিষ্টিরে তুই আয় না
করিস না আর বায়না
ধরা কর শীতল,
রাগ যেনো আর পায় না
দে নামিয়ে ঢল।
Comments (5)