মন যে জুড়ায় এফ সাকি · Poems · 2014-03-10 · 705 views চারদিকে নবসাজ চলছে বদল, এসেছে ঋতুরাজ জাগছে সকল। মরাপাতা ঝরে পড়ে নতুন গজায়, সজীবতা এলো ফিরে ফের এ ধরায়। ফুটেছে নানান ফুল আজ ফাগুনে, লাল পলাশ ও শিমুল রাঙা খুনে। আম লিচু জাম শাখে বোল দেখা যায়, কোকিল কুহু ডাকে মন যে জুড়ায়। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.