কোকিল ডেকে কুহুকুহু
দেয় জানিয়ে আজ,
চারপাশে আজ হচ্ছে বদল
এলো ঋতুরাজ।
গাছে গাছে নতুন পাতা
দিচ্ছে উঁকি মুকুল,
ডালে ডালে ফুলের মালা
পলাশ ও শিমুল।
কৃষ্ঞচূড়া হাসলো শাখে
লালিমা তার গায়,
সুখের বার্তা দিয়ে সাথে
দখিন বায়ূ বায়।
ভোমরা চলে সুর যে তুলে
আনন্দে গুনগুন,
জরাজীর্ণ সরিয়ে ফেলে
সব হবে নতুন।
Comments (0)
No comments yet. Be the first to comment.