মাতৃভাষার দাম এফ সাকি · Poems · 2014-02-26 · 740 views মায়ের ভাষা সবার প্রিয় তাইতো ভালোবাসি, ধন্য এদেশ ধন্য ভাষা মোরা বাংলাদেশি। রক্ত দিলো রফিক শফিক সালাম ও জব্বার, তাদের ত্যাগে থমকে গেল দুশমনের হাতিয়ার। রক্ত তাদের যায়নি বৃথা বিশ্ব পাতায় নাম, দিবস হলো সার্বজনিন মাতৃভাষার দাম। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.