কুয়াশার চাদরটা জড়িয়ে যে ভোর
শিশিরের কণাগুলো ঝরায় অঝোর।
ফুল পাতা গাছ পাখি লতাদের গায়ে
দূর্বা ডগার কণা কৃষাণের পায়ে।
সূয্যিমামার মুখও ঢেকে সে রাখে
কখনো বা দিনভর তেমনি থাকে।