নিরব ও নিভৃতে আমার
মনটা শুধু কাঁদে,
কেমনে হঠাৎ জড়ালো সে
প্রেমের ঘুঘু ফাঁদে।
এক পলকের নজর এমন
করতো কি আর ক্ষতি,
কতজনই ওদের দিকে
চাইতো মনের গতি।
পথচেয়ে যে গুণতো প্রহর
ফেরত দিয়ে তাকে,
আচমকা কার জন্য হূদয়
বিষণ্নতায় ঢাকে।
যার জন্য এমনটা ব্যাকুল
তার থেকে নেই সাড়া,
স্বস্তি খুঁজে পায় না তবু
তার ভাবনা ছাড়া।
না হোক সে এ জীবন পথে
বন্ধু কি বা সাথি,
তবু ও তার জন্য যে রোজ
সুখের মালা গাথি।
দুঃখ পেলে সবার আগে
তার চেহারাই ভাসে,
প্রেম কি এটা মন কি আমার
তাকেই ভালোবাসে।
Comments (0)
No comments yet. Be the first to comment.